সবার জীবনে এমন মূহুর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে কিন্তু মুখ থেকে সত্যটা বের হতেই পারে না। কোন ভয় মনকে এমনই ঘিরে রাখে। কোন ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা অথবা নিজের কোন ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা এটাই কি সত্য কথা বলা ?

না....

এ তো কেবল তথ্যটুকু অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা,  এ সামান্য ব্যপার। কিন্তু কখনো কখনও সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে। কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে। অন্য কারো দুঃখ হবে  এই ভয়টাও সত্য কে আটকায়। তবে এই সত্য কাকে বলে ? আমরা কি কখনও বিবেচনা করেছি ? 

যখন ভয়কে তুচ্ছ করেও কোন তথ্য বলে দেওয়া হয় তবে তাকেই সত্য বলা হয়। বাস্তবে সত্য আর কিছুই না, কেবল নির্ভিকতার ই অপর নাম। আর নির্ভিক হওয়ার কোন সময় হয় না। কারন নির্ভিকতা  আত্মার ই এক স্বভাব। 

অর্থাৎ, জীবনের প্রত্যেকটি ক্ষনে সত্য বলার ক্ষন নয় কি ? স্বয়ং বিচার করুন।

-ভগবান শ্রীকৃষ্ণ