সন্তানের ভবিষ্যৎ সুখে ভরে তোলার চেষ্টা। এ তো প্রত্যেক মাতা পিতার একান্ত কর্তব্য। যাদের আপনি এই ভূবনে এনেছেন। যাদের কর্মের দ্বারা এই জগৎ আপনার ও পরিচয় পাবে ভবিষ্যৎ এ । তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেষ্টার চেয়ে অধিক গুরুত্বপূর্ন আর কি বা হতে পারে।
কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় না ?
মাতা পিতার দেয়া ভালো বা মন্দ সংস্কার অথবা তাদের দেওয়া যোগ্য বা অযোগ্য শিক্ষা এ সবই কি আজকের কর্মের মূল নয় ?
সংস্কার আর শিক্ষা থেকে তৈরি হয় মানুষের চরিত্র। অর্থাৎ মাতা পিতা নিজের সন্তানের যেমন চরিত্র নির্মান করেন তেমনই হয় তাদের ভবিষ্যৎ।
তবুও অধিকতর মাতা পিতা নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা করার চিন্তায় তাদের চরিত্র নির্মান করা কার্যের কথা ভূলেই যান। বস্তুত যে মাতা পিতা শুধু নিজের সন্তানের ভবিষ্যৎ এর চিন্তা করেন তাদের সন্তানদের কোন লাভ হয় না। কিন্তু যে মাতা পিতা তাদের সন্তানের ভবিষ্যৎ নয় তার চরিত্রের নির্মান করেন সেই সন্তানের প্রসস্তি বিশ্ব সংসার করে, সয়ং বিচার করুন।
-ভগবান শ্রীকৃষ্ণ।



0 মন্তব্যসমূহ